Tuesday, 23 June 2015

কিভাবে একটি ব্লগ তৈরি করা যায় - 2015

অনেকের ইচ্ছা থাকে যে নিজের একটা ব্লগ থাকবে। সেখানে সে নিজের ইচ্ছা মতো লিখবে। আজকে আমার টিউনটি তাদের জন্য যারা বিনামূল্যে একটি ব্লগ খুলতে চান।
Blogger হল বিনামুল্যে ব্লগ তৈরি করার একটি প্লাটফর্ম যা ২০০৩ সালে Google দ্বারা অর্জিত এবং ক্রীত হয়। এটা শেখা এবং ব্যবহার করা খুবই সহজ।

ব্লগ খুলতে নিচের নিয়ম গুলা অনুসরন করুন


১. ব্লগ খুলতে আপনার প্রয়োজন একটি Gmail একাউন্ট।
যুদি আগেই খুলা থাকে তাহলে তো ভালোই , আর যুদি না খুলা থাকে তাহলে খুলে নেন।
২. Blogger.com ক্লিক করেন। আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে
সাইন ইন করুন। এখন Blogger এর প্রথম পাতা পাবেন। Blogger প্রথম পাতার বাম পাশে New Blog ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো আসবে। এখন, আপনাকে আপনার ব্লগের শিরোনাম দিতে হবে। আপনার ব্লগটি কি বিষয়ে, শিরোনাম তা উপস্থাপন করে। এই জন্য, একটি বিষয়ভিত্তিক শিরোনাম হওয়া গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার ব্লগ এর নাম দেয়েছি। এরপরে, আপনাকে আপনার ব্লগের Domain Address দিতে হবে। এমন একটি নাম নির্বাচন করুন যা আপনার ব্লগের বিষয়ের সাথে সম্পৃক্ত আর এর আগে কেউ এই নাম ব্যবহার
করেনি এমন নাম দিতে হবে। সবশেষে, আপনার পছন্দনীয় টেম্পলেট নির্বাচন করুন এবং এরপর Create Blog বাটনে ক্লিক করুন।

অভিনন্দন!

সবকিছু ঠিক থাকলে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন যে, আপনার ব্লগ তৈরি হয়ে গেছে। এখন, আপনি আপনার ব্লগ উপভোগ করতে পারবেন নতুন আর্টিকেল লেখার মধ্য দিয়ে।

যদি আপনার এই টিউনটি  কোন উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানাবেন। যদি আপনার কোন মতামত থেকে থাকে অথবা আপনি কোন কিছু জানতে বা বুঝতে  চান, নিশ্চিন্তে নিচে মন্তব্য করতে পারেন। সময় নিয়ে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

2 comments:

  1. blog e tag use kore kemene?
    kivabe akti bologe bivinno page deya jabe>

    ReplyDelete
  2. ভাই আমি নতুন ব্লগ ব্যবহার কারী। তাই এতো কিছু জানি না

    ReplyDelete