Monday, 19 October 2015

মোবাইল ফোন পানিতে পড়লে কিভাবে বাঁচাবেন

মোবাইল

ফোন পানিতে পড়লে কিভাবে বাঁচাবেন ★★★★★★★★
এখন সবার পকেটে-পকেটে স্মার্টফোন না থাকলেও মোবাইল ফোন কিন্তু সবার ঘরে ঘরে। ফোন অসাবধানতার কারণে পানিতে পড়লে কিভাবে বাঁচাবেন, নীচে দিলাম তার সহজ উপায়।
আপনি কি বেশ অসাবধান থাকেন? আপনার ফোন কি পানিতে পড়ে গেছে? তবে এখানে জেনে নিন ফোন পানিতে পড়লে কিভাবে ঠিক করা সম্ভব।
ফোন পানি থেকে দ্রুত তুলে ফেলুন। তোলার পর খেয়াল রাখবেন যেন ফোন সুইচ অন না করা হয়; এতে করে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
ফোনের যেই পার্টস খুলে ফেলা যায়, সেগুলো খুলে ফেলুন। কাপড় দিয়ে শুকনা করে মুছে ফেলুন।
ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে ফোনের ভিতরটা শুকিয়ে নিন। মনে রাখবেন যেন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।
এরপরে ফোন আবার লাগিয়ে নিয়ে একটি চালের বস্তা বা চালের কৌটাতে ৩ দিনের জন্য রেখে দিন। তারপর বের করে নিয়ে সুইচ অন করুন। আপনার

ফোন

আবার কাজ করতে শুরু করবে..

0 comments:

Post a Comment